| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১১:৩৪:৩৩:পূর্বাহ্ন  |  ১৪৬৭৭৮৩ বার পঠিত
টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই শুরু হলো প্রশাসনিক পদক্ষেপ। সাহারা মার্কেটের অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটার ও এক দোকানকর্মীর মৃত্যুর পর সিলগালা করে দেয়া হয়েছে সেই গোডাউনটি। 

সোমবার (৭ অক্টোবর) বিকাল তিনটায় জেলা প্রশাসনের নির্দেশনায় ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা করে দিয়েছে গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মামুন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার টঙ্গী সাহারা মার্কেট সংলগ্ন ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা করা হয়েছে। ঘটনাটির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। পাশাপাশি ১৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে গোডাউনটি সিলগালা করা হয়েছে।একইসঙ্গে জনসাধারণের চলাচল ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

এর আগে ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা, জান্নাতুল নাঈম এবং দোকানকর্মী আল আমিন হোসেন বাবু (২২)। পরবর্তী কয়েক দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা সবাই মারা যান।

উল্লেখ্য, টঙ্গীর সমবায় কমপ্লেক্স ও হাফিজ উদ্দিন বেপারী রোড এলাকায় প্রায় ৫০টিরও বেশি কেমিক্যাল দোকান ও গুদাম রয়েছে, যেগুলোর অধিকাংশই ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে। 

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অবিলম্বে এসব বিপজ্জনক কেমিক্যাল গুদাম সরিয়ে না নিলে নিমতলী ট্র্যাজেডির মতো ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, অবৈধ দাহ্য কেমিক্যাল ব্যবসা ও ঝুট গোডাউনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এমন ট্র্যাজেডি আরো বাড়বে।

ইতোমধ্যে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন,আমাদের সাহসী ফায়ার ফাইটার ও তরুণ দোকানকর্মীর মৃত্যু জাতির জন্য এক বিরাট ক্ষতি। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দূর করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

টঙ্গীর কেমিক্যাল ট্র্যাজেডির পর প্রশাসনের দৃঢ় পদক্ষেপে ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালাই প্রথম সতর্ক বার্তা।


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪