তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি : "একদিন তুমি পৃথিবী গড়ছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় "এসডিডিবি" প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার পরিষদ সম্মেলণ কক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসাইন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:লুৎফর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, যুব উন্নয়ন অফিসার আনিছুর রহমান ,কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার এলটুশ নকরেক সহ আরো অনেকেই বক্তব্য সভায় রাখেন। ঢাকুয়া উন্নয়ন কমিটির সভাপতি মো: মানিক মিয়া, হরিয়াগাই প্রবীণ ও প্রতিবন্ধী আনন্দ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ও ঢাকুয়া ইউনিয়নের প্রায় ২ শতাধিক প্রবীণ নারী পুরুষ সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।
পরে প্রবীণদের মাঝে আম গাছের চারা বিতরণ করেন অতিথিরা।
রিপোর্টার্স২৪/এসএন