| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাজিব গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৮:৩২:৩৫:অপরাহ্ন  |  ১৪৫৯৮৭২ বার পঠিত
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাজিব গ্রেপ্তার
ছবির ক্যাপশন: শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাজিব গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেপ্তার করে। তিনি গত বছরের ৫ আগস্ট নাশকতার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও অনেকে বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪