| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গরু চোর ধরতে গিয়ে পিকআপ চাপায় শ্রমিকদল নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৬:৪৮:৪৯:পূর্বাহ্ন  |  ১৪৩৫০৭৮ বার পঠিত
গরু চোর ধরতে গিয়ে পিকআপ চাপায় শ্রমিকদল নেতা নিহত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় মো. সাগর মোল্লা (২৪) নামে শ্রমিক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।

নিহত উজিরপুর উপজেলার সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। তিনি বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে সাকরাল গ্রামের মো. আনিছ হাওলাদারের খামার থেকে গরু চুরি করছিল একটি চোরচক্র। তারা একটি পিকআপভ্যানে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা।

এ সময় শ্রমিকদল নেতা সাগর মোল্লা, নাঈম হাওলাদার (২৫) ও মো. কাওছার হাওলাদার মোটরসাইকেলে করে পিকআপটিকে ধাওয়া করেন। তারা বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় পৌঁছলে চোরচক্রের পিকআপটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন।

আহত নাঈম ও কাওছার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪