| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৭:২৮:০৫:পূর্বাহ্ন  |  ১৪৪২৩১০ বার পঠিত
হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রশাসনের সঙ্গে বৈঠকের পর, চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম । অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নেতারা তাদের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, 'হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করছি।'

গত মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার  চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়।

হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। পুলিশ অস্বীকৃতি জানায় এবং মামলা গ্রহণ করেনি। হেফাজতের কেন্দ্রীয় নেতারা এরপর বুধবার (৮ অক্টোবর) হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন । এ সময় হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪