| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৭:৩৩:৫৩:পূর্বাহ্ন  |  ১৩৭৪৬৩৯ বার পঠিত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৭অক্টোবর) রাতে আড়পাড়া-কালিগঞ্জ সড়কের সাতনফুরিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে আবুহুরায় (২১) অপরজন অজ্ঞাত পথচারী এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি, এ ঘটনায় আহত রিফাত (২১)  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। রিফাত উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামের হাফিজুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শালিখা উপজেলা তালখড়ি বাজারের নিকটবর্তী সাতনফুরিয়া নামক স্থানে মোটরসাইকেল ও একটি নসিমন গাড়ি মুখোমুখি সংঘর্ষে নসিমন গাড়ি উল্টিয়ে একজন পথচারীর উপরে পড়ে ফলে ঘটনাস্থলেই ওই পথচারী ও একজন মোটরসাইকেল আরোহীর আবু হুরায়রা (২১) মৃত্যু হয় এবং অপর মোটরসাইকেল আরোহী রিফাত (১৯) গুরুতর আহত হয়। তবে নসিমন চালকের কোন খবর পাওয়া যায়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ দুইটি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত আবু হুরায়রা (২১) ও আহত রিফাত (১৯) এরা দুইজন ডেকোরেশন এর কাজ করে বলে জানা গেছে। মোটরসাইকেল যোগে আড়পাড়া থেকে চতুরবাড়িয়া যাওয়ার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মো.ওলি মিয়া বলেন, ‘ দ্রুত গতিতে গাড়ি চালনার ফলে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে  উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু হুরায়রা ও অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪