শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বুধবার (৮ অক্টোবর ) সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আছলাম আলী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা