| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৮:৫০:৩১:পূর্বাহ্ন  |  ১৪৫৭৮৮৮ বার পঠিত
গাইবান্ধায় গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা
ছবির ক্যাপশন: গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় "শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও তথ্য অফিস গাইবান্ধা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা।

এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মহিলা ও সমন্বয়)-গাজী শরীফা ইয়াসমিন, হৃদয় মাহমুদ চয়ন-সহকারী পরিচালক( প্রশাসন),ঢাকা।

জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা'র সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু সিদ্দিক অনিক ,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস রংপুর বিভাগের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মনসহ আরও অনেকে।

বক্তারা জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলকে টিকার আওতায় আনার জন্য সকল ধরনের সহযোগিতা কামনা করেন। যাদের জন্ম সনদ নাই তারাও টিকা নিতে পারবেন। টিকাদানে নানা ধরনের গুজব এড়াতে মানুষকে সচেতন করতে গার্লস গাইড ও স্কাউটসদের একযোগে কাজ করার আহবান জানান অতিথিরা।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪