| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৮:৫৭:১৮:পূর্বাহ্ন  |  ১৩৭২৬৭৪ বার পঠিত
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের দৈবজ্ঞহাটী টু সাইনবোর্ড সড়কে বুধবার (৮ অঅক্টোবর) সকালে দোলা পরিবহনের একটি বাস ও একটি মোটরসাইকেলের মধ্যে সামনাসামনি সংঘর্ষের ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দৈবজ্ঞহাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আহাদুজ্জামান মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহা. রাশেদুল আলম জানান, ‘আহাদুজ্জামান মোটরসাইকেল যোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পুলিশ বাসটি জব্দ করেছে, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

নিহত আহাদুজ্জামানের মৃত্যুর খবরে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪