চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: " আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার(৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কন্যা শিশু দিবস আলোচনা সভা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মঞ্জুর সামাদ জাইকা কর্মকর্তা সাংবাদিক আব্দুস সবুর কাজল, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, মনিকা বসু তথ্য কর্মকর্তা, ইয়াকুব আলী সমবায় কর্মকর্তা , শিক্ষার্থী জান্নাতুল ফাতেহা, জান্নাতুল ইসলাম প্রমুখ।
" স্বপ্ন গড়ি, সাহসে লড়ি" , দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমাজে তাদের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আমি কন্যাশিশু শপথ নেই বাল্যবিবাহ করবো না, নিজের ভাগ্য নিজে গড়বো, কারো বোঝা হবো না ।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা