| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা: দুই জন আটক হলেও উদঘাটন হয়নি রহস্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১১:১০:৫০:পূর্বাহ্ন  |  ১৪৩৭২১২ বার পঠিত
নেত্রকোণায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা: দুই জন আটক হলেও উদঘাটন হয়নি রহস্য
ছবির ক্যাপশন: নিহত নারায়ণ চন্দ্র পাল

আনিসুর রহমান,নেত্রকোণা: নেত্রকোণার মোহনগঞ্জে নিজ মুদির দোকানের ভেতরেই নারায়ণ চন্দ্র পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনার দুইদির পার হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সোমবার দিবাগত রাত এগারোটার দিকে মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডের বসুন্ধরার মোড় নামক স্থানে থাকা নিজ মুদির দোকানের ভেতরেই তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত নারায়ণ চন্দ্র পাল পৌর শহরের রাউত পাড়া গ্রামের মৃত নিরু পালের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বসুন্ধরার মোড়ে আর্নিক টাওয়ারের মালিকের একটি ঘর ভাড়া নিয়ে সেখানে "নারায়ণ স্টোর" নামে একটি মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় নিহত নারায়ণ চন্দ্র পালের মোবাইল ট্র্যাকিং ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করার পর ওই রাতেই ৩টার দিকে সাথী আক্তার নামে এক নারীকে এবং মঙ্গলবার সকালে গোলাপ মিয়া নামে এক হোন্ডা গ্যারেজের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে পৌর শহরের থানা রোডের বসুন্ধরা মোড় নামক স্থানে আর্নিক টাওয়ারের মালিকের একটি দোকান ঘর ভাড়া নিয়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থুন হওয়া ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালের স্ত্রী লিপি পাল বলেন, আমার স্বামী প্রতিদিন ব্যবসা শেষে রাত ১০টার মধ্যেই দোকান বন্ধ করে বাসায় চলে আসতো। কিন্তু ওইদিন সে বাসায় আসেনি। পরে রাত ১১টার দিকে আমার এক আত্মীয় আমাকে ফোন করে জানায় যে, তোর স্বামীকে দোকানের ভেতরে কে বা কারা গলা কেটে ফেলে রেখেছে। এ কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি এখন আমার দুই সন্তান নিয়ে কোথায় যাবো, কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম রিপোটার্স ২৪ এর প্রতিবেদককে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারসহ নানাবিধ তদন্তের মাধ্যমে দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।  এ ঘটনা সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীনে আছে।

তিনি আরো জানান, ঘটনার পরপরই নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহম্মেদ-এর সার্বিক দিক নির্দেশনায় ইতোমধ্যেই নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ময়মনসিংহ ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান ওসি।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪