| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১১:৪৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৪৬০৮৬ বার পঠিত
ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
ছবির ক্যাপশন: স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

‎ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।‌ 

কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড়  গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে । 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের শাহনাজ বেগমের স্কুল পড়ুয়া কন্যাকে আসামি শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গ-ভঙ্গিতে কু-প্রস্তাব দিতো। কুপ্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণ করবে বলে হুমকি দিতো। গত ২০২১ সালের ২৭ মার্চ ওই ছাত্রীকে  ধর্ষণ করে শাহিন। এ ঘটনার দুইদিন পর ছাত্রীর মা বাদি হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন।‌ 

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলার রায়ে অপরাধীদের বিষয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪