| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১২:৫৪:৫২:অপরাহ্ন  |  ১৪৬১৬০২ বার পঠিত
বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫  উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২৫-এর উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে টাইফয়েড টিকার বিষয়ে মানুষকে সচেতন করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা (যুগ্মসচিব)। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (গবেষণা) মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আহসান হাবীব। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ। ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ওপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত বালিকা মাদরাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, জামিল মাদরাসার সহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী, কারবালা মাদরাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তাকিম রহমান, আসাদুজ্জামান, শাহ আলম প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় নেতাদের জুমার খুৎবায় মুসল্লীদের সন্তানদের টাইফয়েডের টিকা নিতে বলতে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেহলার সকল খতিবদের খতিবদের এগিয়ে আসতে হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পুরো এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। 

সভায় বক্তারা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা জানান, ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর। পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪