বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে৷ বেসরকারি প্রতিষ্ঠানটি ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে।
বুধবার (৮অক্টোবর) বিকেলে আইএফআইসি ব্যাংক লিমিটেডের বাউফল বাজার উপ-শাখা কার্যালয়ে গ্রাহকদের নিয়ে ব্যাংকের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় গ্রাহকদের কাছ থেকে তাদের সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করে কর্তৃপক্ষ এবং গ্রাহকদের উপহার সামগ্রী দেয়া হয়।
আইএফআইসি ব্যাংক বাউফল বাজার উপ-শাখার ব্যবস্থাপক এ. বি. এম আনাসের সভাপতিত্বে সংলাপ করেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবির, জনতা ব্যংকের বাউফল শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম ও উপজেলা জুয়েলারী সমিতির সভাপতি সুশান্ত সাহা। উপস্থিত অতিথি, সুধীমহল ও গ্রাহকরা ব্যাংকের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা