| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলের পুটখালি সীমান্তে ৯ সোনার বারসহ পাচারকারী আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১৪:৫৫:৫১:অপরাহ্ন  |  ১৩৭২২৭৫ বার পঠিত
বেনাপোলের পুটখালি সীমান্তে ৯ সোনার বারসহ পাচারকারী আটক
ছবির ক্যাপশন: সোনার বারসহ পাচারকারী মনিরুজ্জামান

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে আটক করা হয় পুটখালির উত্তরপাড়া নামক স্থান থেকে। আটক মনিরুজ্জামান পুটখালি উত্তরপাড়া গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান -এর নেতৃত্বে পুটখালি বিওপির একটি টহল দল পুটখালি উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর থেকে ৯ টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করে।

উদ্ধার করা সোনার ওজন এক কেজি ৪৯ গ্রাম। যার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উদ্ধার করা সোনার বারগুলো ট্রেজারি অফিসে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪