| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম দুধকুমার নদীতে ভেসে আসলো মৃত গণ্ডার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১৫:২৪:৪৫:অপরাহ্ন  |  ১৪৪৯৫৯০ বার পঠিত
কুড়িগ্রাম দুধকুমার নদীতে ভেসে আসলো মৃত গণ্ডার
ছবির ক্যাপশন: দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে মৃত গণ্ডার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গণ্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে।

এর ফলে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদী দিয়ে কাঠের গুড়ি, মরা গরু, সাপ ও মাছ ভেসে আসছিলো। এরই মধ্যে ৭ অক্টোবর সন্ধ্যায় ভেসে আসে একটি মৃত গণ্ডার। ভেসে আসা মৃত গণ্ডারটি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।

ধারণা করা হচ্ছে, গণ্ডারের আবাস স্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গেছে এবং ভেসে এই চরে আটকে গেছে দেহটি। নদীপাড়ের বাসিন্দারা মৃত গণ্ডারটিকে দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে খবর দেন। 

পরে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থল পরিদর্শন করেন। 

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গণ্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সড়ানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুতে ফেলার জন্য বলা হয়েছে। এছাড়া যাদুঘরের লোকজন এসেছেন তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন।  

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪