| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১৮:০৫:৩৮:অপরাহ্ন  |  ১৪৫২৬০৫ বার পঠিত
গাজীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: গাজীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুর মহানগরীর হাড়িনালের লেবু বাগান এলাকায় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে অসহায়, দরিদ্র রোগীদের এবং সাধারণ মানুষদের সেবার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) মহানগরীর হাড়িনালের ফকির বাড়ি মসজিদ সংলগ্ন দারুস সুফ্ফা বালক-বালিকা মাদরাসা মাঠে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গাজীপুরের স্বনামধন্য বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মো: হাসান আজমল ভূঁইয়া।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মো: ইসমাইল মোল্লা। এতে দোয়া পরিচালনা করেন ফকিরবাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো: আব্দুল মোমেন।

শিশু, নারী-পুরুষ সহ প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় রোগী দেখেন মেডিসিন, বক্ষব্যাধি ও এজমা রোগ বিশেষজ্ঞ এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: মো: আলী হায়দার খান, চর্ম, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তর (সিডিসি) মহাখালী এর অব: উপ-পরিচালক ডা: মো: আবুল কালাম আজাদ, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ এবং শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক (আরএমও) ডা: মো: সালমান, স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের মেডিকেল অফিসার ডা: রুবিনা আক্তার ও ডা: জান্নাতুল ফেরদৌস মাওয়া।

রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, নবজাতক ও শিশু রোগ, গাইনি, বক্ষব্যাধি, মেডিসিন, চর্ম,যৌন, এলার্জি, নাক-কান, গলা, ব্লাডপ্রেশার, ফ্রি রোগী দেখা ও ডায়াবেটিস পরীক্ষা,ওজন মাপাসহ আগত রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করেন গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের সদস্যরা।

এ সময় সেবা নিতে আসা অনেকেই জানান, আমরা টাকা ছাড়া চিকিৎসা সেবা নিতে পেরে খুবই খুশি। আল্লাহ যেন তাদের মঙ্গল করেন। এছাড়াও এই মেডিকেল ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে সেবা গ্রহণ করেন।

এ বিষয়ে গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মো: ইসমাইল মোল্যা জানান, হাসপাতালের রুটিন কাজের অংশ হিসেবেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা। হাসপাতালের পক্ষ থেকে মহানগরীর বেশকিছু জায়গায় আমরা এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। যাতে করে মহানগরের গরীব ও অসহায় এবং সাধারণ মানুষেরা ফ্রি সেবা পায়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪