| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৩:৪২:৫১:পূর্বাহ্ন  |  ১৪৬১৬৪২ বার পঠিত
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
ছবির ক্যাপশন: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

চট্টগ্রাম প্রতিনিধি : ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আটজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে দেশটির রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরের দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

তারা হলেন—সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের আলী আকবর সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লাহর ছেলে আরজু, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, মাইটভাঙ্গার জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের মো. রনি এবং রাউজানের আলাউদ্দিন।

ওমান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক জানান, মাছ ধরার উদ্দেশ্যে ৯ জন বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস দুকুম সিদরার দিকে যাচ্ছিল। পথে একটি বড় ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই আটজন বাংলাদেশি নিহত হন। মাইক্রোবাসের চালক গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, নিহতদের মধ্যে সাতজনই সারিকাইত ইউনিয়নের তরুণ শ্রমিক। একই এলাকার একাধিক পরিবারের সদস্য প্রাণ হারানোয় পুরো অঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া।

সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বলেন, ‘একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে সারিকাইত আজ নিস্তব্ধ। নিহতদের বাড়িতে চলছে হৃদয়বিদারক আহাজারি।

ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার পর দূতাবাসের এক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪