| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ২৩:১০:১৫:অপরাহ্ন  |  ২৩২১৭৫১ বার পঠিত
ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু
ছবির ক্যাপশন: মৃত র‍্যাব সদস্য

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

সহকর্মীদের বরাতে জানা যায়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে র‍্যাব-৮ (বরিশাল) পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ সদস্য ছিলেন। সকালে ডিউটি শেষে ব্যারাকে এসে সহকর্মীকে বলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেয়া হয়। কিন্তু ডাকাডাকির পরও সাড়া না দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪