শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃ লিঙ্গ বৈষম্য দূরীকরণ, কন্যাশিশুর সু-রক্ষা, কন্যা শিশুর অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অধিকার রক্ষা, আইনি সহায়তা, নারীর প্রতি হিংসা, বল প্রয়োগ ও বাল্যবিবাহ প্রতিরোধকে লক্ষ রেখে “ আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি "এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে (৮ অক্টোবর) বুধবার মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। বিশিষ্ট সাংবাদিক ও শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, প্রশিক্ষনার্থী ফারিয়া সুলতানা প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ ও কিশোর-কিশোরী প্রকল্পের কবিতা ও সংগীত শিক্ষক এবং সদস্যবৃন্দ।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা