| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাল সনদে শিক্ষকতা, চাকরিচ্যুত কুষ্টিয়ার মহিলা আওয়ামীলীগের নেত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৮:০০:২৩:পূর্বাহ্ন  |  ১৩৬৬৩৪০ বার পঠিত
জাল সনদে শিক্ষকতা, চাকরিচ্যুত কুষ্টিয়ার মহিলা আওয়ামীলীগের নেত্রী
ছবির ক্যাপশন: আফরোজা আক্তার ডিউ

কুষ্টিয়া প্রতিনিধিঃ জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক পদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার বহুল আলোচিত এক নারী নেত্রীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে।

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষিকাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

চাকরিচ্যুত হওয়া শিক্ষিকার নাম আফরোজা আক্তার ডিউ। তিনি কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের স্ত্রী।

বিদ্যালয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আফরোজা আক্তার ডিউ ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে যোগদান করেছিলেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় বিদ্যালয়ের গভর্নিং বডি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪