| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর সীমান্তে মাদকসহ আটক ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৮:২৯:২৭:পূর্বাহ্ন  |  ১৩৬৫৯২১ বার পঠিত
যশোর সীমান্তে মাদকসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি : যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন ভারতীয় নাগরিক। 

আটক ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে ও আব্দুস শহীদ যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ এবং শাড়ি জব্দ করে। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ সিকদারকে ও ফেন্সিডিলসহ আব্দুস শহীদকে আটক করা হয়। জব্দকরা মালামালের মূল্য ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকা। আটক আসামিসহ মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪