| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাঈমকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৯:৩৩:৪২:পূর্বাহ্ন  |  ১৩৬৬০৭৬ বার পঠিত
ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাঈমকে সংবর্ধনা
ছবির ক্যাপশন: ডাকসুর হল ভিপি আবু নাঈমকে সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের  নতুন-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) খন্দকার মো. আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ রানা পারভেজ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল। আলোচনা সভা শেষে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার সন্তান আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা নবনির্বাচিত ভিপি আবু নাঈমের সাফল্যের জন্য শুভকামনা জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪