| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১০:০১:০৬:পূর্বাহ্ন  |  ১৪৪৮৭৭২ বার পঠিত
লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর
ছবির ক্যাপশন: টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। 

আগামি রোববার (১২ অক্টোবর) থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এবার জেলায় টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ শিশু কিশোর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা। 

এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। এ বছর জেলায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪