নীলফামারী প্রতিনিধিঃ চাড়ালকাটা নদীতে গােসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বহস্পতিবার (৯ অক্টোবর) জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলা কাছারি পাড়া গ্রামে।
নিহতরা হলন, একই এলাকার রিদয় হাসন এর পুত্র মাসুম (৮) এবং নীলফামারী সদর উপজলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা গ্রামের আতিয়ার রহমানরে পুত্র হাসান (৮)। তারা উভয়ে মামাতাে-ফুপাতাে ভাই। হাসান গত দুদিন আগে ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিলো।
স্থানীয়রা জানায়, তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চাড়ালকাটা নদীতে গােসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় তাদের সঙ্গে থাকা ছাট বােন চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং অনক খাঁজাখুঁজির পরও তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে দমকল বিভাগকে খবর দেন। পরে, দমকল বিভাগের ডুবুরিদল দীর্ঘক্ষণ অনুসন্ধান চালিয়ে দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় গােটা গ্রামে শােকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা