| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক কালবীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১০:৫৪:৫৭:পূর্বাহ্ন  |  ১৪২১৬৫৯ বার পঠিত
সাংবাদিক কালবীর ওপর  হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
ছবির ক্যাপশন: সাংবাদিক কালবীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি : সাংবাদিক রফিকুল ইসলাম কালবীর  ওপর অমানুষিক হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ মানববন্ধন ও  সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক ও ছাত্র জনতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও সমাবেশে সাংবাদিকরা বলেন, ‘এক শ্রেণীর সাংবাদিকদের কারণেই কুষ্টিয়াতে প্রকৃত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিকদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের কারণেই সাংবাদিকরা প্রশাসনের নিকট থেকে কোন সহযোগিতা পাচ্ছে না। যার ফলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে  হত্যা ও আহত হলেও প্রশাসন সব সময় রয়েছে নিরব। রফিকুল ইসলাম কালবীকে হত্যার চেষ্টার ঘটনা মামলার আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের এখনও তেমন ভূমিকা দেখা যাচ্ছে না।’

বক্তারা বলেন, ‘কুষ্টিয়ার প্রশাসনের ব্যর্থতার কারণেই আজ সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে।  রফিকুল ইসলাম কালবীর উপর হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে চোখ বুজে আছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪