| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১১:৪১:৪০:পূর্বাহ্ন  |  ১৪৪৮৪৬১ বার পঠিত
নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:  নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। 

আগামী ১২ অক্টোবর থেকে নাটোরে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

কর্মশালায় সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরফীন বলেন, ‘২০১৭ সাল থেকে ব্যক্তিগত পর্যায়ে টাইফয়েড টিকা গ্রহণ কার্যক্রম চালু রয়েছে। ইতোমধ্যে সার্কভুক্ত পাকিস্তান এবং নেপালে সরকারি পর্যায়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই টিকা পরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ।’

নাটোর জেলায় নির্ধারিত বয়সী শিশুদের মধ্যে ১ হাজার ৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন শিক্ষার্থীকে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে জেলার ১ হাজার ৭৫২টি টিকাদান কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৫৪১ জন শিশুকে ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টিকা প্রদান করা হবে। জেলায় মোট ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জনের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৫৬৭ জন শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নলি এবং নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪