| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৬:৩৩:০০:পূর্বাহ্ন  |  ২৩২১০৭৬ বার পঠিত
চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চিলমারী নদীবন্দরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল ইউনিয়ন পরিষদের সদস্য রুকনুজ্জামান স্বপন।

নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও একই হাউজে দুটি শিশু পড়ে গিয়েছিল। তখন তারা বেঁচে গেলেও এলাকাবাসী বারবার ওই স্থানটি সংরক্ষণের দাবি জানায়। কিন্তু আজও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, নির্মাণাধীন চিলমারী নদীবন্দরের একটি অংশে হাউজটি উন্মুক্ত অবস্থায় ছিল এবং এর ভেতরে পানি জমে ছিল। বৃহস্পতিবার সকালে শিশু শামীম খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই হাউজে পড়ে মারা যায়। 

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪