| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৭:১২:০৮:পূর্বাহ্ন  |  ২১৪৯১৬৫ বার পঠিত
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি: টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসূয়া বড়ুয়া।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হবে টাইফয়েড টিকাদান কার্যক্রম।

২০২১ সালের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে সে বছর প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

বক্তারা বলেন, ‘এখনো অনেক প্রান্তিক পরিবারের মধ্যে টিকা নিয়ে ভয় ও বিভ্রান্তি রয়ে গেছে।

সামাজিক গুজব ও ভুল ধারণা অনেক অভিভাবককে টিকা গ্রহণে নিরুৎসাহিত করে। এসব বিভ্রান্তি দূর করতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত দেন বক্তারা।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪