| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার: আসাদুল হাবিব দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৩:৩৬:০৬:অপরাহ্ন  |  ১৪৪৮৩৫৯ বার পঠিত
উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার: আসাদুল হাবিব দুলু
ছবির ক্যাপশন: বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

স্টাফ রিপোর্টার,লালমনিরহাট: তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর করতে হবে।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণমিছিল ও গণসমাবেশে তিনি এসব কথা বলেন। 

দুলু বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্নে সরকার যে উদাসীনতা দেখাচ্ছে, তা চরম উদ্বেগজনক। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও এখন পর্যন্ত এর বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সৈরাচার সরকারের  মন্ত্রী-এমপিরা নিজেদের পকেট ভারী করেছে তিস্তার জন্য কোন কাজ করেনি। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। না হলে বৃহৎ গণআন্দোলনের মাধ্যমে রংপুরকে অচল করে দেয়া হবে।’

তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার ভয়াবহ ভাঙনে জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে হাজারো কৃষক পরিবার। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুভূমিতে পরিণত হয় পুরো এলাকা। কৃষিকাজ ব্যাহত হয়, দেখা দেয় খাদ্য ঘাটতি। তিস্তা নদীর আধুনিক ও টেকসই ব্যবস্থাপনা ছাড়া উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। সরকার কথিত উন্নয়নের কথা বলে, অন্যদিকে দেশের এক বৃহৎ অঞ্চলের প্রধান নদী ব্যবস্থাপনাকে অবহেলা করে যাচ্ছে অভিযোগ এই নেতার। 

পরে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জনসমাবেশে তিস্তা পাড়ের দশ হাজারের বেশি মানুষ অংশ গ্রহন করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪