| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৪:৩০:৩৬:অপরাহ্ন  |  ১৪২৮২৪৪ বার পঠিত
রাউজানে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: রাউজানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

চট্টগ্রাম নগরীর গুডস্ হিলে রাউজানের সাম্প্রদায়িক ঘটনা নিয়ে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা, মামলা, গুম, খুনসহ নানা নির্যাতনের শিকার হয়ে আসছে রাউজানের বিএনপি নেতাকর্মীরা। গত বছরের ১৫ আগস্টের পর রাউজানে বিএনপির একটি পক্ষের আশ্রয়ে তারা ঘাপটি মেরে আছে এবং একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

সাক্ষাৎকারে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এ প্রবীণ রাজনীতিবিদ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪