| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজারের ইজারা নিয়ে সংঘর্ষ, ৭ পুলিশ সদস্যসহ আহত ৮

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৫:২৮:০৭:অপরাহ্ন  |  ১৪২৮৬৬১ বার পঠিত
বাজারের ইজারা নিয়ে সংঘর্ষ, ৭ পুলিশ সদস্যসহ আহত ৮
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ হস্তক্ষেপ করতে গেলে তারা হামলার শিকার হয়। এতে এএসআইসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক সাধারণ মানুষও। 

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে পালপাড়া বাজারের ইজারা নিয়ে বিরোধ চলছে স্থানীয় সোহাগ মাঝি ও বিএনপি নেতা মফিজুলের মধ্যে। ওই রাতে পূর্বশত্রুতার জেরে সোহাগ মাঝি ও তাঁর অনুসারীরা মফিজুলের ওপর দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে এএসআই জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, সাইফুল ইসলামসহ মোট সাত পুলিশ সদস্য আহত হন। 

পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বৃহস্পতিবার সকালে আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহত মফিজুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪