| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু, জানা যায়নি ব্যক্তির পরিচয়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৫:৪০:১৪:অপরাহ্ন  |  ১৪৪৬৯৬৯ বার পঠিত
অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু, জানা যায়নি ব্যক্তির পরিচয়
ছবির ক্যাপশন: ছবি: প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে স্হানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তার মৃত্যু হয়। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড় গ্রামে ইবাদতের চায়ের দোকানে। 

ইবাদাত বলেন, বুধবার রাত ৮ টার দিকে মানসিক ভারসাম্যহীন লোকটি আমার দোকানের সামনে আসে। তখন আমার দোকানের দুইজন লোক তাকে পাউরুটি ও বিস্কুট খেতে দেয়। সে পাউরুটি ও বিস্কুট খেয়ে বুনাগাতির রাস্তা দিয়ে সামনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি তাকে অসুস্থ অবস্থায় দেখে আবার আমার দোকানের সামনে নিয়ে আসে। এখানে আসার পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা গ্রাম পুলিশকে খবর দেই। গ্রাম পুলিশ শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রে বিষয়টি জানায়। পরে রাত সাড়ে ১১টার সময় পুলিশ তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌহিদ জানান, ‘রাত সাড়ে ১২টার সময় পুলিশ অজ্ঞাতনামা এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, চিকিৎসা দিতে দিতেই তার মৃত্যু হয়।’

শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, ‘গ্রাম পুলিশ জসিম উদ্দিন খবর দেওয়ার পর আমরা যেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। আমরা তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই এবং সিআইডির সহায়তা নিয়েছি। তবে এখনো পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪