| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৮:২৩:৪৩:অপরাহ্ন  |  ১৪৩৫৫৮৪ বার পঠিত
মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

মেহেরপুর প্রতিনিধি: ইপিআই কার্যক্রমে আগামী ১২ অক্টোবর থেকে "টাইফয়েড টিকাদান ক‍্যাম্পেইন উপলক্ষ্যে মেহেরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ। 

এসময় তিনি বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, টিকা সম্পর্কে অনেক অপতথ্য ও গুজব ছড়ানো হয়, যা মানুষকে বিভ্রান্ত করে। এসব অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেন, তাহলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

টাইফয়েড টিকাদান সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মে‌ডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক।

প্রেস কনফারেন্সে মে‌হেরপুর জেলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪