পটুয়াখালী প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই শ্লোগান নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২৫-২৬ অর্থবছরের আওতায় এবং জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পটুয়াখালী জেলায় অনুর্ধ্ব -১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় সদর উপজেলা দল মির্জাগঞ্জ উপজেলা দলকে ৮-৭ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ডিসি স্কয়ার মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব -১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মি, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম
রিপোর্টার্স২৪/সোহাগ