| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন রাজবাড়ীর সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২১:২৯:১২:অপরাহ্ন  |  ১৪৩২১৭৬ বার পঠিত
রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন রাজবাড়ীর সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম
ছবির ক্যাপশন: রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন রাজবাড়ীর সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিখোঁজ থাকার সাত মাস পর বুধবার (৮ অক্টোবর) বিকেলে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে পরিবারকে জানানো হয়।

নিহত নজরুল বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন এবং ২০২০ সালে অবসরে যান। পরে স্থানীয় দালালের প্রলোভনে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাশিয়ায় যান নিরাপত্তাকর্মীর চাকরির আশায়। সেখানে পৌঁছে তাকে সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেনের যুদ্ধে পাঠানো হয়।

শেষবার পরিবারের সঙ্গে তার কথা হয় ৩০ এপ্রিল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৃত্যুসংবাদ পৌঁছায় তার পরিবারে।

স্ত্রী আইরিন আক্তার বলেন, ভালো চাকরির আশায় সে রাশিয়ায় গিয়েছিল, কিন্তু আর ফিরল না। এখন চার মেয়েকে নিয়ে কীভাবে বাঁচব বুঝতে পারছি না।

পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল ফরিদ হোসেন নজরুলকে প্রলুব্ধ করে পাঠিয়েছিল। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিহত নজরুল রেখে গেছেন চার কন্যাসন্তান বড় মেয়ে এইচএসসি পরীক্ষার্থী, দ্বিতীয় মেয়ে পঞ্চম শ্রেণিতে, আর দুই ছোট মেয়ের বয়স ৬ ও ৫ বছর।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪