| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পাখি শিকারের অপরাধে একজনের ৭ দিনের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২২:৩৩:৪৫:অপরাহ্ন  |  ১৪১৯১১৫ বার পঠিত
শেরপুরে পাখি শিকারের অপরাধে একজনের ৭ দিনের কারাদণ্ড
ছবির ক্যাপশন: শেরপুরে পাখি শিকারের অপরাধে একজনের ৭ দিনের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি : শেরপুরে পাখি শিকারের অপরাধে মো. উকিল মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সদর উপজেলার ধলাকান্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত উকিল ধলাকান্দা গ্রামের মৃত সামিদুল মিয়ার ছেলে।

জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ধলাকান্দা গ্রামে একজন পাখি শিকারী হালা দিয়ে দেশীয় বক শিকার করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে হালা ও ৬টি বকসহ এক ব্যাক্তিকে আটক করে। পরে পাখি শিকারের দায়ে মো. উকিল মিয়াকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া পাখি শিকারি উকিল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওইসময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪