খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়।।
৯অক্টোবর বৃহস্পতিবার ছিলো শেষ কর্মদিবস। তাঁর বিদায়কে ঘিরে লক্ষীছড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধিরা তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন। ১নং লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান প্রবিল কুমার চাকমার সভাপতিত্বে আয়াজিত সংবর্ধনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরী, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো: মোবারক হোসেন।
পরে বিদায়ী অতিথি সেটু কমুার বড়ুয়াকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান জনপ্রতিনিধিরা। এছাড়াও দিন ব্যাপি এলাকাবাসীর পক্ষ হতে উপজেলা বিএনপি, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা রেডক্রিসেন্ট, উপজেলা ক্রীড়া সংস্থা আলাদা আলাদা ভাবে সম্মনানা ক্রেষ্ট ও ফুল দিয়ে অতিথিকে বিদায় জানান।
অপর দিকে উপজেলা অফিসার্স ক্লাব, লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
২০২৪ সালের ১৭ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে সেটু কুমার বড়ুয়া লক্ষীছড়িতে উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবায়
নিয়োাজিত রেখে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার নানা উদ্যোগ সকল মহলে প্রশংসিত হয়। গরীব অসহায়দের অর্থ সহায়তার পাশপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ক্রীড়ার মান উন্নয়নে ছিলো স্মরনীয় অবদান। বিদায় উপলক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা অংশ নিয়ে বক্তব্যে তাঁর নিষ্ঠা ও মানবিক গুণাবলীর নানা দিক তুলে ধরে প্রশংসা করেন।
এর আগে সেটু কুমার বড়ুয়া কুমিল্লা জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। লক্ষীছড়ির ইউএনও সুলতানা
রাজিয়া ফরিদগঞ্জ উপজেলায় বদলী হলে সহকারি কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পর ৩৬তম বিসিএস’র এই ক্যাডার অফিসার সেটু কুমার বড়ুয়া লক্ষীছড়ির ইউএনও হিসেবে যোগদেন। এর আগে তিনি চাঁদপুরের মতলবথানা, বান্দরবানের থানচি উপজেলায় সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, লক্ষীছড়ির ইউএনও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যোগদানের পর ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা
রাজিয়া কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। লক্ষীছড়ি উপজেলায় নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া
পর্যন্ত মানিকছড়ি উপজেলার ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া লক্ষীছড়ির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসএন