| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২৩:১৪:২২:অপরাহ্ন  |  ২৩১৮৬৮৭ বার পঠিত
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে চাঁদাবাজির একটি মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রাঙামাটির অতিরিক্ত দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন গত বুধবার । একই মামলায় সুমন চাকমা নামে আরেক ব্যক্তিকেও আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও চাঁদাবাজির অভিযোগ এনে মাইকেল চাকমা ও সুমন চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাঁদের অস্ত্র ও টাকাসহ লংগদু থানায় হস্তান্তর করা হয়।  তাঁদের বিরুদ্ধে লংগদু থানায় মামলা হয়েছিল।

রাঙামাটি অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

ইউপিডিএফের প্রচার বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা আদালতের রায়ের প্রতিক্রিয়ায়  ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, মাইকেল চাকমা পাঁচ বছরের বেশি সময় গুমের শিকার হয়ে নির্যাতন সহ্য করেছেন। এ সময়ে এসে এ ধরনের রায় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪