| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৬:০৬:৩৬:পূর্বাহ্ন  |  ১৪২২৮৩৬ বার পঠিত
নাটোরে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহিন আলী লালপুর উপজেলার বিলমাড়িয়া মহরকয়া গ্রামের মৃত সাজদার রহমানের ছেলে এবং বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই। সে বোনের সঙ্গেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে থাকত। 

পরিবার সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা পাস করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করেছিল। তবে অসুস্থতার কারণে তিন মাস পর ইন্টার্নশিপ বন্ধ করে বাড়ি ফিরে আসে। 

বৃহস্পতিবার সকালে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে শাহিন রাজশাহী যায়। তবে, ইন্টার্নশিপ পুরোপুরি শেষ না 

করার কারণে কর্তৃপক্ষ তাকে সার্টিফিকেট না দেওয়ায় সে খালি হাতে ফিরে আসে। পরে বাসায় ফিরে দুপুরে খাওয়া-দাওয়া শেষে তার বড় বোন ডিউটিতে গেলে একা ঘরে গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪