| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাতালগঞ্জ নবপন্ডিত বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৭:০৩:৪৭:পূর্বাহ্ন  |  ১৪৫৯১৮০ বার পঠিত
কাতালগঞ্জ নবপন্ডিত বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নগরীর কাতালগঞ্জ নবপন্ডিত বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে মহাসংঘনায়ক শ্রীমৎ ধর্মপাল মহাথেরসহ প্রয়াত ভিক্ষুসংঘের স্মরণে সংঘদান ও মহাতি ধর্মসভার আয়োজন করা হয়। 

ভদন্ত বুধপ্রিয় মহাথের'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শাসনগুরু জ্ঞানালংকার মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসনগুরু সুমঙ্গল মহাথের, ভদন্ত ড. পালিত মহাথের, ভদন্ত আইক্যত্রী মহাথের, ভদন্ত পরমাণ মহাথের ও ভদন্ত বিপুলসী মহাথের।

অনুষ্ঠানে ধর্মীয় উপদেশ, সংঘদান ও প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

এসময় দেশব্যাপী বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪