| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ডা. ফাহিমা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৯:২২:৩৮:পূর্বাহ্ন  |  ১৪৪৬১০৭ বার পঠিত
মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ডা. ফাহিমা
ছবির ক্যাপশন: ডা. ফাহিমা মুস্তানযিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবার নতুন দিক উন্মোচন এবং ডিজিটাল স্বাস্থ্য উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর, ২০২৫ কানাডার টরন্টোতে বসতে চলেছে আন্তর্জাতিক সম্মেলন ‘eMHIC Congress 2025’। টরন্টোর ওয়েস্টিন হারবার ক্যাসল কনফারেন্স সেন্টার, হারবার স্কয়ারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সংস্থা eMental Health International Collaborative (eMHIC) এই গুরুত্বপূর্ণ আয়োজনের নেতৃত্ব দিচ্ছে।

eMHIC-এর প্রধান নির্বাহী পরিচালক আনিল থাপালিয়াল জানিয়েছেন, ‘এই কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানসিক স্বাস্থ্যসেবায় নতুন নতুন উদ্ভাবন করা, যার ফলে মানুষের জীবনমান উন্নত হবে এবং বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা সকলের জন্য সহজলভ্য হবে।’

বিশেষজ্ঞদের প্যানেলে বৈশ্বিক ভাবনা

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট মানসিক স্বাস্থ্য গবেষক প্রফেসর অ্যান্ড্রু গ্রিনশ’। তাঁরা সবাই মানসিক স্বাস্থ্য উদ্ভাবনের বর্তমান চিত্র, প্রযুক্তির ব্যবহার ও এর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিশদ মতবিনিময় করবেন।

বাংলাদেশের প্রতিনিধিত্বে ‘সিঙ্গেল প্যারেন্টিং অ্যাপ’

এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কানাডা প্রবাসী চিকিৎসক ও ক্রিয়েটিভ থিংকিং স্কুল ইনক.–এর প্রধান নির্বাহী ডা. ফাহিমা মুস্তানযিদ। তিনি তাঁর উদ্ভাবিত ‘সিঙ্গেল প্যারেন্টিং অ্যাপ’–এর ধারণা সম্মেলনে তুলে ধরবেন। ডা. ফাহিমা মনে করেন, তাঁর এই অ্যাপ বিশ্বজুড়ে একক অভিভাবক পরিবারে মানসিক স্বাস্থ্য উন্নয়নে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।

ডা. ফাহিমা মুস্তানযিদ এ প্রসঙ্গে বলেন, ‘আমার এই অ্যাপটি একক অভিভাবক পরিবারে বেড়ে ওঠা সন্তানদের জ্ঞানীয় বিকাশ এবং মানসিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে এটি বাবা-মা ও সন্তানের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন— যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. স্টিভেন পার্কার, অস্ট্রেলিয়ার প্রফেসর এমা লারসন এবং নিউজিল্যান্ডের ড. পিটার হ্যামিলটন-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী মানসিক স্বাস্থ্য নেতা ও গবেষকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর কংগ্রেসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মানসিক স্বাস্থ্য উদ্ভাবন, সামাজিক সংযোগ ও আবেগীয় দৃঢ়তা বৃদ্ধি এবং গ্লোবাল সহযোগিতার নতুন কাঠামো নিয়ে বিশেষ কর্ম-অধিবেশন (সেশন) অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, টরন্টোর এই সম্মেলন বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪