| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১০:২২:১৪:পূর্বাহ্ন  |  ১৪৫৩১৭৯ বার পঠিত
বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার ববি

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬) কে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে দায়ের করা অন্তত ১২টি মামলায় ববির নাম রয়েছে। এসব মামলায় হত্যা, বিস্ফোরক ও সংঘর্ষের অভিযোগ অন্তর্ভুক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪