| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৭:১১:০৪:পূর্বাহ্ন  |  ২৩১৭৯০৬ বার পঠিত
বগুড়ায় ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবির ক্যাপশন: ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়া প্রতিনিধি: ‘ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার’( চকফরিদ কলোনি)  বগুড়ার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) গরিব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইউনিটের ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডা. একে এম মাসুদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. মোসা. আফরোজা সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শজিমেক হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. লিয়াকত আলী এবং শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার ও অ্যাডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, অ্যাকাউন্টস ইনচার্জ (বিডি), এইচআর ইনচার্জ ও ডি-ল্যাব বগুড়ার জোনাল ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্যাম্পে ২৯ জন কনসালটেন্ট প্রায় এক হাজার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ইবনে সিনা ট্রাস্টের আরও অগ্রগতি কামনা করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪