| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়খালীতে বড়পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৪:২২:৩৬:অপরাহ্ন  |  ১৪৪৩১০৪ বার পঠিত
নোয়খালীতে বড়পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন
ছবির ক্যাপশন: বড়পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন চলছে

নোয়াখালী প্রতিনিধি: বিবিসি বাংলায় প্রচারিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি নোয়াখালী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। এ সাক্ষাৎকারটি দেখতে উল্লেখযোগ্য মানুষের সমাগম লক্ষ্য করা গেছে । গত তিন দিন ধরে ৮ উপজেলার চরজব্বার, চরজুবিলী, খাসের হাট, খাসের হাট রাস্তার মাথা ও আক্তার মিয়ার হাটসহ ২১টি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় এ প্রদর্শনী চলছে ।

স্থানীয় নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন। তারা মনোযোগ দিয়ে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শোনেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

উপস্থিত দর্শকরা বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এর মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান আরও স্পষ্ট হয়েছে। সাধারণ মানুষও জানান, ‘তারা প্রথমবারের মতো বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার করেন অনেকে।’ 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪