| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে:স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৫:৪৬:১৪:অপরাহ্ন  |  ১৪২৬৯১৪ বার পঠিত
অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে:স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সাভার (ঢাকা) প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  বলেন, ‘৭০০-এর উপরে যারা এই দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে। যারাই এই অপকর্মটা করেছে, খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সম্প্রতি দূর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। 

তিনি আরও বলেন, দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে বুদ্ধের অনুসারীরা কাজ করে যাচ্ছেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বুদ্ধের মতে মানুষ মৈত্রী পরায়ণ হবে। মানুষ ক্ষমাশীল এবং ও নির্মোহ হবে। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, একে অন্যকে সম্মান করবে। বৌদ্ধ ধর্মের পঞ্চশীল হলো বুদ্ধ নির্দেশিত পাঁচটি মৌলিক নীতি।

এ পাঁচটি নীতি মানবতাবাদী ও সার্বজনীন অধিকারমূলক যা মানবজীবনের সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। এসব গুণাবলি অর্জন ও চর্চার মাধ্যমে সমাজ  ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, অনাচার, অপরাধ, দুর্নীতি বন্ধ হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরো উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে সম্প্রতি এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।’ এ নিয়ে আর কোনও কথা বলতে রাজি হননি তিনি।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪