| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সুদের টাকার জন্য এক নারীর ঘর ভেঙে দিলো মসজিদের ইমাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৭:০৫:২৬:অপরাহ্ন  |  ১৪২৩২৭৬ বার পঠিত
শেরপুর  সুদের টাকার জন্য এক নারীর ঘর ভেঙে দিলো মসজিদের ইমাম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় মসজিদের এক ইমাম লোকজন নিয়ে এক নারীর বাড়ি-ঘর ভেঙে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার জামিরাকান্দা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম প্রতি মাসে ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন পার্শ্ববর্তী গ্রামের আমানুল্লাহ মুন্সির কাছ থেকে। আমানুল্লাহ মুন্সি পাঁচগাঁও বাজারের একটি জামে মসজিদের খতিব ও কথিত দাদন ব্যবসায়ী। রিতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসলেও কিছুদিন আগে মূল টাকার ৫০ হাজার টাকা পরিশোধের পরও মাসিক ১০ হাজার টাকা সুদ দাবি অব্যাহত রাখেন আমানুল্লাহ। পরে রিতা বাকি টাকা জোগাড়ের জন্য ঢাকায় স্বামীর কাছে গেলে সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালান।

আরও জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় তারা চার কক্ষবিশিষ্ট বসতঘর ও রান্নাঘর ভেঙে ঘরের কাঠ, টিন, খুঁটি, আসবাব, নলকূপ, গাছপালা এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। টানা দুই দিন ধরে এ ভাঙচুর ও লুটপাট চলে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

খবর পেয়ে রিতা বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি সুহেল রানা বলেন, ঘটনাটি দ্রুত বিচার আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪