| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৩:২৯:০৪:অপরাহ্ন  |  ২৩১৬৩৯৩ বার পঠিত
নীলফামারীতে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: নীলফামারীতে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রামের বাঁশঝাড় সংলগ্ন একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গরু ব্যবসায়ী মোস্তাফিজার রহমান মোস্তা (৩০) ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

নিহতের ভাই মাইনুল বলেন, ‘একই এলাকার মিজানুর ইসলামের সঙ্গে জমি নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বসে। সালিশ শেষে রাত ১টার দিকে আমি ও আমার ভাই বাড়ি ফিরে আসি। এরপর তার মোবাইলে কে বা কারা ফোন করলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে রাতে বাড়ি ফেরেনি। তিনি বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪