| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০২:৪১:০৩:পূর্বাহ্ন  |  ২৩১৫৭৪৯ বার পঠিত
বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি: শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন করেছেন শিক্ষকগণ। 

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার  সাধারণ সম্পাদক সায়েম হক পল্টু ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম আজাদ স্বপন, বাংলাদেশ শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, তেরাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান।

বক্তারা অনতিবিলম্বে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন। সেই সাথে রবিবার ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশে অংশ গ্রহনের জন্য সকল আহবান জানানো হয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪