| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০২:৫৫:০৬:পূর্বাহ্ন  |  ২৩১৫৭২১ বার পঠিত
বগুড়ায় দেশীয় মদসহ গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: দেশীয় মদসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)।

শনিবার (১১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬২ দশমিক ৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা , একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪